কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় গতকাল মঙ্গলবার মাদক সেবনের দায়ে আশিক ইকবাল (২৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেজবাউল হোসেন এই সাজা দেন। আশিক পৌরসভার শংকরপুর মহল্লার মোকারম হোসেনের ছেলে। ওসি মজিদ বলেন, আশিক মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর করেন বলে তাঁর বাবা গতকাল সকালে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে মাদকাসক্ত আশিককে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁকে ওই শাস্তি দেন।