প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে পাখি শিকার করে বাড়িতে রাখার দায়ে আলাউদ্দীন (৪৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় ওই ব্যক্তির বাড়িতে বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক অভিযান চালান। এ সময় বিভিন্ন প্রজাতির পাঁচটি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি চন্দনা টিয়াও রয়েছে। বাড়ি থেকে পাখি ধরার প্রায় চার শতাধিক ফাঁদ, জাল ও খাঁচা জব্দ করা হয়। পরে আলাউদ্দীনকে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত এ রায় দেন।