কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় একটি পোশাক কারখানার চেয়ারম্যানসহ দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন মুন স্টার পোশাক কারখানার চেয়ারম্যান আজম খান ও ব্যবস্থাপনা পরিচালক আকবর খান।
গতকাল সোমবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিছ আক্তার এ রায় দেন।
সরকারি কৌঁসুলি রাশেদুল আলম প্রথম আলোকে জানান, ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করতে ২০১৩ সালের ৬ মার্চ চেক দেন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা। কিন্তু চেকগুলো প্রত্যাখ্যান হওয়ায় ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে ওই বছরের ৭ মে মামলা করেন। পরের বছরের ২৮ জানুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দুই আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।