কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক ছিনতাইকারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি মিনহাজ বছর খানেক আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ১১ আগস্ট নগরের খুলশী থানার রেলওয়ে স্কুলের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। ওই অস্ত্র দিয়ে মিনহাজ ছিনতাই করত।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম