কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম তাঁদের এ সাজা দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার চন্দ্রগাতি বাল্লা হাওরে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে জাকির হোসেন, বাবুল মিয়া, মজিবুর রহমান ও বকুল মিয়াকে আটক করা হয়।