কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সবুজ হোসেন বিশিয়া গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম সোনিয়া বিনতে তাবিব বলেন, সবুজকে মাদক সেবন করার সময় রানীনগর থানার সহকারী উপপরিদর্শক জুলফিকার আলী আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিকেলে কারাগারে পাঠানো হয়।