প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে এক ছাত্রীকে (১৮) উত্ত্যক্ত করার দায়ে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন মাহফুজ মোল্লা (২৩), আল আমিন শেখ (১৮) ও মো. রাজু (১৬)। তাঁদের সবার বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেব নগর গ্রামে। আদালত সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ওই তিন যুবক বোয়ালমারী যাওয়ার পথে এক ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করেন। গত ১৫ এপ্রিল ভ্রাম্যমাণ আদালতে মেয়ের মা এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। ফরিদপুর অফিস।