কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় মেয়ের বাল্যবিবাহের আয়োজন করার দায়ে এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত খন্দকার গতকাল বুধবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ দেন। এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে গতকাল বিকেলে এক কিশোরের (২০) সঙ্গে ওই ব্যক্তির মেয়ের (১৫) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে পুলিশ। পরে মেয়ের বাবাকে আদালতে হাজির করা হয়। এ সময় ইউএনও শাহাদত খন্দকার তাঁকে (মেয়ের বাবা) ওই শাস্তি দেন। ইউএনও শাহাদাত খন্দকার বলেন, বাল্যবিবাহের আয়োজন করার দায়ে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ওই তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।