কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মুরগি চুরির চেষ্টার দায়ে গতকাল রোববার দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মুহাম্মাদ ইব্রাহীম এ সাজা দেন। দণ্ড পাওয়া দুজন হলেন উপজেলার বড় চাপড়া গ্রামের খোকন মণ্ডল (২৩) ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের শাহীন আলম (৩২)। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই দুজনকে শনিবার রাতে বড়চাপড়া গ্রামের এক বাড়ি থেকে মুরগি চুরির চেষ্টা করার অভিযোগে স্থানীয় লোকজন আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। তাঁদের গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।