কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়ায় মাদকাসক্ত সজল মোল্লাকে (২১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কালিয়া উপজেলার ইউএনও কামরুল ইসলাম এ সাজা দেন। সজল কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউচ গ্রামের বাসিন্দা। কালিয়া থানার এসআই শিমুল কুমার দাস বলেন, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বিলবাউচ তিন রাস্তার মোড়ে গাঁজা সেবনের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। গতকালই তাঁকে নড়াইল কারাগারে পাঠানো হয়েছে।