কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় গতকাল সোমবার দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মানিক (৫৫) ও মো. মিলন (৩৫)। সূত্র জানায়, গতকাল দুপুরে মানিক ও মিলন মাদক সেবন করে চাটখিল পৌরসভার সেন্ট্রাল হাসপাতাল এলাকায় অস্বাভাবিক আচরণ করছিলেন। এ সময় তাঁদের পুলিশ নিয়ে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম। এরপর আটক ব্যক্তিদের ছয় মাস করে কারাদণ্ড দেন তিনি। ইউএনও জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।