প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত চার জুয়াড়িকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও ইউএনও শাহেদ পারভেজ এই আদেশ দেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতনি বাজারের পাশে বাঁশের ঝোপে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁদের।