প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাজবাড়ীতে এক ভুয়া পরীক্ষার্থীকে গতকাল শুক্রবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া পরীক্ষার্থীর নাম লুৎফর রহমান। তাঁর বাড়ি পাংশা উপজেলার মাছপাড়া রেলস্টেশন এলাকায়। রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জামিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লুৎফর তাঁর প্রতিবেশী আবদুল হাকিমের প্রবেশপত্র নিয়ে শহরের অংকুর স্কুল অ্যান্ড কলেজের ২১২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন।