প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. এনামুল হক (২৬) নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এনামুলের বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ গ্রামে। ইউএনও বলেন, গতকাল বিকেলে ওই ছাত্রী অটোরিকশায় করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এনামুল তার শ্লীলতাহানির চেষ্টা করেন। রিকশা থেকে নেমে ছাত্রীটি দ্রুত তার বাবার কাছে যায়। সেখানেও এনামুল হাজির হন। পরে স্থানীয় ব্যক্তিরা এনামুলকে আটক করে ইউএনও কার্যালয়ে আনেন। ভোলা প্রতিনিধি