কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি বিক্রির দায়ে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আল-আমিন (২৪) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ সাজা দেন। আল-আমিনের বাড়ি উপজেলার তারাব পৌরসভার খাদুন কামালনগর এলাকায়। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ বলেন, গতকাল বেলা ১১টার দিকে খাদুন কামালনগর এলাকায় ইয়াবা বড়ি বিক্রি করার সময় আল-আমিনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে পাঁচটি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।