কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাজীরগাঁও গ্রামে গতকাল আইনউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। সোনারগাঁ থানার এসআই মাকসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আইনউদ্দিন গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের সাজা দেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি