কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল সোমবার মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাচোল থানা পাড়া গ্রামের সেলিম রেজা (৩২), আশরাফুল ইসলাম (৩৮), শুকুর আলম (৩২) ও আশরাফুল আলম (৩৫)। নাচোল থানার ওসি ফাছির উদ্দীন বলেন, সকাল ১০টার দিকে নাচোল বাজারে অভিযান চালিয়ে শুকুর আলী সোনার দোকানের পেছনে মাদক সেবন করার সময় তাঁদের চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা তাঁদের শাস্তি দেন।