কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চোলাই মদ পান করে মাতলামি করার দায়ে এমদাদুল হক (৫৮) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এমদাদুল হকের বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের কাজীরপাড়া গ্রামে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, গত সোমবার রাত ১০টার দিকে ছদাহা ইউনিয়নের মধ্যম ছদাহা এলাকার একটি সড়কে এমদাদুল মদ পান করে মাতলামি করছিলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এমদাদুল হককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ইউএনও মোহাম্মদ উল্যাহ মাতলামির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।