কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল সোমবার তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন। উপজেলার মির্জাপুর গ্রামের সাজ্জাদ সুলতানকে (৪৪) ছয় মাস এবং শালফা গ্রামের আবদুল আজিজ (২৭) ও খন্দকারপাড়ার সুজন ইসলামকে (২১) তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশুতোষ মিত্র বলেন, গতকাল দুপুরে মাদকসেবনের সময় বারোদুয়ারী হাট ও জগন্নাথপাড়া থেকে ওই তিনজনকে আটক করা হয়।