প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চোলাই মদ উদ্ধারের মামলায় আনোয়ার মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ রায় দেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ২০১১ সালের ১২ মে নগরের হালিশহর থানার মধ্যম রামপুরা এলাকা থেকে ৫০ লিটার চোলাই মদসহ আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ অভিযোগপত্র দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।