কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের অপরাধে বগুড়ার আদমদীঘি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা পারভীন এই রায় দেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই সিদ্ধার্থ সাহার নেতৃত্বে পৌর শহরের ইয়ার্ড কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় দুই মাদক সেবনকারীকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি