কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়ি রাখার দায়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই রায় দেন। সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২১ মে নগরের কোতোয়ালির লয়েল রোড এলাকা থেকে ২৮০টি ইয়াবা বড়িসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে র‍্যাব কোতোয়ালি থানায় মামলা করে। একই বছরের ১১ জুন পুলিশ অভিযোগপত্র দেয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল রায় দেন। আসামির বাড়ি কক্সবাজারের টেকনাফে। তিনি জামিনে গিয়ে পালিয়ে গেছেন।