কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় ১৯ বছর আগের একটি ডাকাতির মামলায় পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামিরা সবাই পলাতক।
সরকারি কৌঁসুলি বি কে বিশ্বাস বলেন, ১৯৯৭ সালের ১০ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় মো. হোসেনের ঘরে ডাকাতি হয়। ডাকাত দল পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।