প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করার অপরাধে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত নয়টার দিকে জামালপুর রেলস্টেশনে এই শাস্তি দেওয়া হয়। জামালপুর র্যা ব-১৪-এর কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কালোবাজারি চক্রটি বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করত। এ সময় তাদের কাছ থেকে ১১টি টিকিট জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।