কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন। সাজা পাওয়া আসামিরা হলেন মো. ইসমাঈল, মো. জসীম উদ্দিন ও মো. সৈয়দুল হক। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। তাঁরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান ১৯ আসামি। সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ১৬ মার্চ বোয়ালখালী উপজেলার চর খিজির এলাকার মো. আবদুর রহিমের বাড়িতে ঢুকে ডাকাত দল স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। তদন্ত শেষে পরের বছরের ৩০ জুন পুলিশ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম