কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে তিন মাদকসেবীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়। থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় রানীনগর থানা–পুলিশ পৃথক অভিযান চালিয়ে এলাকার খট্টেশ্বর মন্ডলের ব্রিজ ও হাসপাতাল এলাকা থেকে ওই তিনজনকে আটক করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।