কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামে গত সোমবার রাতে জুয়ার আসর থেকে ছয় ব্যক্তিকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে গতকাল মঙ্গলবার হাজির করা হলে ওই ছয়জনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ইউএনও মো. গোলাম রব্বানী এ সাজা দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার জোতসাতনালা গ্রামের আনিছুর রহমান (৩২), আরিফুল ইসলাম (২০), সাতনালা গ্রামের মো. জামিল (২২), ওমর ফারুক (২৮), আবদুস সালাম (৪০) ও আলোকডিহি গ্রামের দিলীপ চন্দ্র রায় (৩২)। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, গতকাল ওই ছয়জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।