কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম ইমান হোসেন। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন বলে জানান সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী। আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১১ আগস্ট রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় ইমান হোসেনের ঘর থেকে একটি বিদেশি রিভলবার ও আটটি গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে একই বছরের ১৩ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম