কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার গ্রামের বাদল কুমার নাগের বাড়িতে ডাকাতির দায়ে পাঁচ ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার পূর্ব কামদেবপুর গ্রামের মোস্তফা পেয়াদা, কামদেবপুর গ্রামের হায়দার শিকদার, মালুহার গ্রামের জয়নাল হাওলাদার, নাসিম হাওলাদার ও আবদুল কুদ্দুস হাওলাদার। ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। ২০০৪ সালের ২০ জুলাই রাতে বাদল কুমার নাগের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পিরোজপুর প্রতিনিধি