কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে শফিকুল ইসলাম ও জাফর হাওলাদার নামের দুই মাদক ব্যবসায়ীকে যথাক্রমে ১০ বছর ও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শফিকুলকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ও জাফর হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। এ সময় জাফর আদালতে উপস্থিত ছিলেন। তবে শফিকুল পলাতক।