কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এক ছাত্র ও শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন এই সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ভাইজোড়া জি কে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মহসিন মিয়া ও একই বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম। ইউএনও জানান, গতকাল উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে হিসাববিজ্ঞান পরীক্ষা চলাকালে ভাইজোড়া জি কে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মহসিন মিয়া একই বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলামের সহযোগিতায় নকল করছিল। এ জন্য মহসিন মিয়াকে ১৫ দিন ও শিক্ষক শহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।