কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের দায়ে গতকাল মঙ্গলবার রাজশাহীর বাগমারা উপজেলায় মোয়াজ্জেম হোসেন (২৭) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী হাকিম নাছরিন আক্তার এ সাজা দেন। মোয়াজ্জেম উপজেলার ঝিকড়া ইউনিয়নের সাহেব আলীর ছেলে। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, গত সোমবার রাতে মাদক সেবনের সময় মোয়াজ্জেমকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি