কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মাদক কেনাবেচার দায়ে মো. নাজমুল শেখ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নাজমুল শেখ পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় নাজমুল আদালতে উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ১০ অক্টোবর বিকেলে নাজিরপুর উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠি গ্রাম থেকে নাজমুল শেখকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পিরোজপুর প্রতিনিধি