কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচরে জাটকা বিক্রির দায়ে গতকাল মঙ্গলবার তিন ব্যবসায়ীকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মো. ইমরান আহম্মেদ এ সাজা দেন। কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন শিবচর উপজেলার মাদরচর ইউনিয়নের দাইয়ারচর গ্রামের গোপীনাথ মালো (৩৮), পাচ্চর এলাকার আনন্দ কণ্ডু (৩৫) ও কুতুবপুর ইউনিয়নের গনি মিয়া (৫০)। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, উপজেলা মৎস্য বিভাগের অভিযানে পাঁচ মণ জাটকাসহ তিনজনকে আটক করা হয়। পরে দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।