কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মাদক কেনা-বেচার দায়ে প্রদীপ সাহা (২১) নামের এক ব্যবসায়ীকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রদীপ সাহা পিরোজপুর পৌরসভার শিকারপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় প্রদীপ সাহা আদালতে উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ৩০ জুন শিকারপুর গ্রাম থেকে প্রদীপ সাহাকে (২৫) গ্রেপ্তার করে র্যা বের একটি দল। এ সময় তার কাছ থেকে ৫০১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।