কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাজিপাড়া এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জহিরুল হক নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত এ সাজা দেন। সোনারগাঁ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, উপজেলার মহজমপুর কাজিপাড়া গ্রামের জহিরুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করছিলেন। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে আটক করা হয়।