প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে রিপন হাওলাদার (২৫) ও রবিন দাস (২৮) নামের দুই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে নির্বাহী হাকিম রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রিপন ও রবিনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে গোয়েন্দা পুলিশ। রাত আটটার দিকে পুলিশ তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি