কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি ডাইং কারখানায় অবৈধ সংযোগ নেওয়ার মাধ্যমে গ্যাস চুরির অপরাধে কারখানার মালিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার ফতুল্লায় অবস্থিত সালাসা টেক্সটাইল অ্যান্ড প্রসেসিং মিলের মালিক লে. কর্নেল (অব.) নুরুল হক। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বজলুর রহমান এ রায় দেন।