কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা অফিস:aদুর্নীতির দায়ে পাবনায় দুই ব্যাংক কর্মকর্তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও আত্মসাৎ করা সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জেলা বিশেষ আদালতের বিচারক মোতাজিদুর রহমান গতকাল মঙ্গলবার এ রায় দেন। দণ্ড পাওয়া আসামিরা হলেন পূবালী ব্যাংক পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও কর্মকর্তা এ কে এম এ জলিল। জানা গেছে, এই দুই কর্মকর্তা ব্যাংকের ১৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা করা হয়।