কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রামে এক নারীর ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল এ রায় দেন।আসামির নাম হোসনে আরা বেগম (৪৫) ওরফে সুফিয়া ওরফে আমেনার মা। ২০০৮ সালের ২ নভেম্বর নগরের বায়েজিদ থানাধীন রউফাবাদ কলোনির একটি ঘর থেকে ১২০ গ্রাম গাঁজাসহ হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করা হয়। আদালত দুজনের সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। গতকাল রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।