কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলার দায়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শহিদুল্লাহ, নুরু মিয়া ও জগলু নামের তিন জুয়াড়িকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে গত রোববার অভিযান চালিয়ে ওই জুয়াড়িদের গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারে তাদের ওই সাজা দেওয়া হয়। এ ছাড়া গত ২৫ আগস্ট থেকে গত রোববার পর্যন্ত অভিযান চালিয়ে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন।