কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে গাঁজা বহনের দায়ে জাকির হোসেন (১৮) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, গতকাল মঙ্গলবার সকালে মাধবপুরের মনতলা সড়কের সুলতানপুর থেকে মনতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি টেম্পো থেকে এক কেজি গাঁজাসহ জাকিরকে গ্রেপ্তার করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাকিরকে ওই সাজা দেওয়া হয়।