কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল বুধবার গাঁজা বহনের দায়ে বিমল কুমার দাস (২০) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেটাগ্রামে। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আশেকুল ইসলাম জানান, গত মঙ্গলবার মাধবপুর উপজেলার মনতলা সড়ক থেকে এক কেজি গাঁজাসহ বিমলকে গ্রেপ্তার করা হয়। গতকাল মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিমলকে ওই সাজা দেন।