কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক নারীর ছয় মাস কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল রোববার এ রায় দেন। আসামির নাম মনোয়ারা বেগম (২৭)। ৫০০ গ্রাম গাঁজাসহ ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি তিনি নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকা থেকে গ্রেপ্তার হন।