কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে মাদক সেবনের দায়ে আশরাফুল ইসলাম ও সাহাদৎ হোসেন নামের দুই যুবকের কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত রোববার দুপুরে ওই দুই যুবকের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নিয়ামতপুর সদরে হেরোইন সেবনকালে আশরাফুল ও সাহাদৎকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়।