প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদক রাখার দায়ে মো. রাসেল বিশ্বাস (২৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় ইউএনও এ বি এম সাদিকুর রহমান ওই আদশ দেন। রাসেলের বাড়ি পটুয়াখালী পৌরসভার নতুন বাজার এলাকায়। পুলিশ জানায়, শনিবার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে রাসেল সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। খবর পেয়ে তাঁকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি