কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর আল হুদা মহিলা মাদ্রাসার এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় তাজুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কবির উদ্দীন ওই সাজা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীন বলেন, গত শনিবার বিকেল চারটায় লক্ষ্মীপুর আল হুদা মহিলা মাদ্রাসার এক শিক্ষিকা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছোট কালিকাপুর গ্রামের তাজুল ইসলাম ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করছিলেন।