কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল শুক্রবার দুপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে খোরশেদ আলমকে (২০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হারুন জানান, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে একই এলাকার একটি লন্ড্রি দোকানের কর্মচারী খোরশেদ আলম উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকালে খোরশেদ আলম রাস্তায় দাঁড়িয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এলাকার লোকজন বিষয়টি দেখে ফেলে। তারা খোরশেদকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।