কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শহরতলি গ্রামের মো. শহিদ মিয়া (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শহিদ মিয়ার বিরুদ্ধে ২০১০ সালে ১৪ এপ্রিল ধরমপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। গতকাল সোমবার ধরমপাশা জ্যেষ্ঠ হাকিম আদালতে হাজিরা দিতে এলে হাকিম মোহাম্মদ শহিদুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করে কারাদণ্ডাদেশ দেন।