প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা থেকে পোনা ও জাটকা ধরার দায়ে ফরিদপুরের চরভদ্রাসনে পাঁচজন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার ইউএনও মো. মাহবুব হাসানের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। পাঁচজনের মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বদেশ হালদারকে ছয় মাসের ও বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যরা হলেন শাহজাদপুরের শ্রীকৃষ্ণ হালদার, রবি হলদার, শ্যামল হলদার ও বাসুদেব হলদার। ওই দিন রাতে চরভদ্রাসনের জাকেরের সুরা ও চরহাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে মাছের পোনা, জাটকা ও একটি বেড়জাল জব্দ করেন আদালত। ফরিদপুর অফিস।